Saturday, 11 April 2015


আমার আমি
 
তথাগতমুখোপাধ্যায়
 
একা থাকতে ভালই লাগে,
আগে আগে কষ্ট হতো|
নিঝুমরাতের গহিন আঁধার
একশ মণি বোঝার মতো
সময় প্রলেপ সবই ভোলায়,
নিজেরনেশায় মত্ত আমি
একা একাই গাই বেসুরে,
ভাঙা গলাই কত্তো দামি
ঘরে কেউ নেইকো বসে,
আমার মতো বেশ-আছি
অষ্টপ্রহরশুধুই আমার,
না থাক কেউ কাছাকাছি
নিজেরথেকে কেউ ডাকে না,
মোবাইলটাযে আর বাজে না,
আমি-আমার জগৎ ঘিরে,
লাইফেরএই অস্তরাগে
একা থাকতে ভালই লাগে,
বেশতো -বেশ ভালই লাগে
          

No comments:

Post a Comment